ছবি-সংগৃহীত
খেলা

সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা শোয়েবের!

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিশ তারকা সানিয়া মির্জার সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন: সানিয়া-শোয়েব বিচ্ছেদ, নেপথ্যে আয়েশা

কয়েকটি সূত্র দাবি করছে, এরই মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তারা আলাদা থাকছেন। বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন পাকিস্তানি এক সুন্দরী অভিনেত্রী, সামনে আসছিল এই তথ্যও।

তবে এমন সব জল্পনার মধ্যেই নতুন রিয়্যালিটি শোয়ের ঘোষণা করেছিলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। একসঙ্গে শোয়ের সঞ্চালনা করবেন তারা। চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এবার স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে রহস্য যেন আরও ঘণীভূত করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এবং সানিয়া মির্জার একটি ছবি পোস্ট করেছেন শোয়েব। যেখানে সানিয়াকে আলিঙ্গন করে আছেন তিনি। ছবির সঙ্গে শোয়েবের বার্তা, 'জন্মদিনের শুভেচ্ছা। তোমার জীবন সুখের হোক, স্বাস্থ্যকর হোক। জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাও।'

আরও পড়ুন: আর্জেন্টিনা ফেভারিট না

গত কয়েকদিন ধরেই এই দুই যুগলের বিচ্ছেদের খবর সামনে আসছিল। এরই মধ্যে শোয়েবের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৫ নভেম্বর মঙ্গলবার ৩৬-এ পা দিলেন ভারতের এই টেনিস সুন্দরী।

প্রসঙ্গত, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানিয়া ও শোয়েব। এটি ছিল শোয়েবের দ্বিতীয় বিয়ে। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আলো করে আসে পুত্রসন্তান ইজহান মির্জা মালিক। বর্তমানে মায়ের সঙ্গেই রয়েছেন ইজহান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা