ছবি : সংগৃহিত
খেলা

বরিশালের হয়ে খেলবেন আমির-মালিক

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলতে আসছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। আসন্ন ২০২৪ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে নাম লিখিয়েছেন তারা।

আরও পড়ুন : বিপিএল খেলতে আসছেন বাবর

আজ (শুক্রবার) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

বরিশালের হয়ে খেলার কথা আগেই জানিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তাই আসন্ন এই আসরে তামিমের সঙ্গে মালিক-আমিরকে একসাথে খেলতে দেখা যাবে।

আরও পড়ুন : দেশে ফিরে আসছেন মুশফিক

এর আগে তামিমকে বরিশালের নেতৃত্বভারও দিয়েছে বরিশালের ফ্যাঞ্চাইজিটি। আগের আসরে দেশসেরা এই টাইগার ওপেনার খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। তবে বরিশালের হয়ে আগেও খেলতে দেখা গেছে তামিমকে।

আগামী ৬ ফেব্রুয়ারি বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়েও যেতে পারে আসরটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা