ছবি : সংগৃহিত
খেলা

দেশে ফিরে আসছেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : পারিবারিক কারণে এশিয়া কাপের মাঝপথেই দেশে আসছেন মুশফিকুর রহিম। আগামীকাল সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

আরও পড়ুন : মেসি ও রোনালদোর মধ্যে দ্বৈরথ

জানা গেছে, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন মুশফিক। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন।

১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে ইতোমধ্যে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিক। বিষয়টি টিম ম্যানেজমেন্ট গুরুত্বের সঙ্গেই নিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : বিপিএল খেলতে আসছেন বাবর

সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে আর কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত করে জানা যায়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা