লিওনেল মেসি (পুরনো ছবি)
খেলা

আর্জেন্টিনা ফেভারিট না

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছেন, ‘আমি মনে করি আমরা একটা ভালো মুহূর্তে আছি এখন। তবে মানুষের পাগলামিতে আমাদের গা ভাসিয়ে দেওয়াটা চলবে না। আমাদের বিশ্বাস করা চলবে না যে আমরা বিশ্বকাপের ফেভারিট। সেসবে নিজেরাও গা ভাসিয়ে দিলে চলবে না। আমাদের বাস্তববাদী হতে হবে, ধাপে ধাপে এগোতে হবে।

আরও পড়ুন: আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

আর্জেন্টাইন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন লিওনেল মেসি।

তিনি আরও বলেন, ‘এবারের বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে ২০১৪ বিশ্বকাপের স্কোয়াডে আমি অনেক মিল খুঁজে পাই। সেই দলটায় যেই মানসিক দৃঢ়তা আমি দেখেছি এবারের স্কোয়াডেও সেই একই একাগ্রতা আমি দেখতে পাচ্ছি। আসরের প্রথম ম্যাচটায় আমরা জিততে চাই। এরপর সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের প্রত্যাশা। তবে প্রত্যাশার চাপটাও অনেকখানি। এ ছাড়া এবারের বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। তাই শুরু থেকেই একই ছন্দে খেলতে হবে। গ্রুপের যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সমানভাবেই লড়াই করতে হবে।’

আরও পড়ুন: চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র

টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার প্রসঙ্গে মেসি বলেন, ‘(অপরাজিত থাকার পথে) ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। যদিও ওরা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। তবে লাতিন দলগুলোকে হারানোও কঠিন। আর আমরা ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা ফেবারিট তকমার ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না, ফেবারিট হওয়ায় এমনিতেই জিতব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফ্রান্স ভালো দল। তাদের কয়েকজন খেলোয়াড় চোট পেলেও ভয় পাইয়ে দেওয়ার মতো দল গড়েছে। দলে সেরা খেলোয়াড়েরা আছেন এবং এমন এক কোচ আছেন, যিনি দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের সঙ্গে কাজ করে গত বিশ্বকাপও জিতেছেন। ব্রাজিলের খেলোয়াড়েরাও বেশ ভালো। বিশেষ করে আক্রমণভাগে। তাদের ভালো ৯ নম্বর আছে, নেইমারও আছে।’

আরও পড়ুন: ডিজিএফআই কর্মকর্তা নিহত

প্রসঙ্গত, মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা সেদিন মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর ২৭ নভেম্বর মেক্সিকো আর ১ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা। এর আগে টানা ৩৫ ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তারা, তিন বছর পার হয়ে গেছে দলটিকে হারাতে পারেনি বিশ্বের কেউ। সামনে আর দুই ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডটাও নিজেদের করে নেবে মেসিবাহিনী। সেই দল তো এবার বিশ্বকাপে পরিষ্কার ফেভারিট হিসেবেই যাওয়ার কথা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা