খেলা

পাকিস্তানে সিরিজ জিতল বাংলাদেশ 

অবশেষে দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ যুব দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেত ৪ উইকেটের ব্যবধানে পাকিস্তানি যুবাদের হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের ফলে ২-১ এ সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা।

আরও পড়ুন: মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ ডলার

সোমবার (১৪ নভেম্বর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান। এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন তাইব আরিফ। সিরিজে দারুণ ফর্মে থাকা আরেক ব্যাটার আরাফাত মিনহাজ করেন ৪৩ রান। বাংলাদেশ দলের হয়ে সমান ৩টি করে উইকেট নেন রাফিউজ্জামান ও রোহানাত দৌলাহ।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আশিকুর রহমান শিবলি। এছাড়া পারেভজ রহমান অপারিজিত থাকেন ৫৭ রানে। এই দুই ব্যাটারের জোড়া অর্ধ-শতকে ১ ওভার বাকি থাকতেই সিরিজ জিতে নেয় টাইগার যুবারা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ জিসান এবং আরাফাত জিসান নেন ২টি করে উইকেট।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা