খেলা

আম্পায়ার আসাদ মারা গেছেন 

সান নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে । তিনি ছিলেন আইসিসির অ্যালিট প্যানেলের সাবেক আম্পায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষা ১১ টায় শুরু

আম্পায়ারিং ক্যারিয়ারে তিনি ৬৪টি টেস্টে দায়িত্ব পালন করেছেন, যার ৪৯টিতে তিনি মাঠে দায়িত্ব পালন করেছিলেন, আর বাকি ১৫ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে। ১৩৯টি ওয়ানডে আর ২৮টি টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।

চলতি শতাব্দির শুরুর দিকে তিনি ছিলেন পাকিস্তানের উল্লেখযোগ্য আম্পায়ারদের মাঝে অন্যতম। ২০০৬ সালে তিনি এলিট প্যানেলের সদস্য হন। এর আগের বছরই তিনি প্রথম অফিসিয়াল কোনো টেস্টে দায়িত্ব পালন করেন। ওয়ানডে প্যানেলে অবশ্য ২০০৪ সাল থেকেই ছিলেন তিনি, ২০০৪ সালে প্রথম কোনো ওয়ানডে ম্যাচের দায়িত্ব পালন করেন তিনি।

তার স্বদেশী সহকর্মী আলিম দারের মতো তিনিও আইসিসি আম্পায়ার হিসেবে বেশ নামকরা একজনই ছিলেন। তবে ২০১৩ সালে মুম্বাই পুলিশের এক অভিযোগে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। সে বছর আইপিএল-এর ফিক্সিং কেলেঙ্কারিতে মুম্বাই পুলিশের দেওয়া চার্জ শিটে শীর্ষ অভিযুক্ত ছিলেন তিনি। সেই আইপিএল মৌসুম শেষের আগেই তিনি ভারত ত্যাগ করেন। এরপর সে বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার নাম সরিয়ে দেয় আইসিসি, পরের বছর এলিট প্যানেল থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে। যদিও আইসিসি জানায়, তদন্তে তার ওপর অভিযোগ আসার কারণে এটা করা হয়নি।

আসাদ অবশ্য আত্মপক্ষ সমর্থন করেই গেছেন। জানিয়েছিলেন, আকসুর তদন্তেও তিনি সহযোগিতা করতে প্রস্তুত। ২০১৬ সালে বিসিসিআই তাকে ৪টি দুর্নীতির দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়।

আরও পড়ুন : প্রেসিডেন্ট জেলেনস্কি আহত

আম্পায়ারিংয়ে নাম লেখানোর আগে তিনি খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার গড়েছিলেন। পাকিস্তানের জাতীয় ব্যাংক ও রেলওয়েজের হয়ে তিনি খেলেছিলেন ৭১টি প্রথম শ্রেণীর ম্যাচ, সেখানে ২৮.৭৬ গড়ে রান করেছিলেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা