খেলা

ফের নাম্বার ওয়ান সাকিব 

সোন নিউজ ডেস্ক: ফের আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষে ব্যাটে-বলে সাদামাটা পারফরম্যান্সের কারণে শ্রেষ্টত্ব হারিয়েছেন মোহাম্মদ নবি।

আরও পড়ুন: আমাদের ফরেন রিজার্ভ কমছে

এতে আফগানিস্তানের তারকাকে পেছনে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন সাকিব। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে তার রেটিং পয়েন্ট ২৪৮। এক বছর পর ফের নাম্বার ওয়ান সাকিব। গত বছরের অক্টোবরে সবশেষ শীর্ষে ছিলেন এই অলরাউন্ডার।

নবির রেটিং পয়েন্ট এখন ২৪৬। শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ে বড় অবদান রাখা ভানিন্দু হাসারাঙ্গা অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে আছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে হাসারাঙ্গা তিন ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে। এখানে শীর্ষে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড।

আরও পড়ুন: যোগ্য লোকের মূল‍্যায়ন হয় না

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে বিরাট কোহলি ১৫ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই নাম্বার ওয়ান পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় চূড়ায় পাকিস্তানের বাবর আজম। বোলারদের নাম্বার ওয়ান নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষেই আছেন সাকিব। বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স শীর্ষে। টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে ইংল্যান্ডের জো রুট। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে ভারতের রবীন্দ্র জাদেজা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা