অবসর নিলেন মুশফিকুর রহিম
খেলা

অবসর নিলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে রান পাচ্ছিলেন না উইকেট কিপার কাম ব্যাটার মুশফিকুর রহিম। তবুও টিকে যাচ্ছিলেন অভিজ্ঞতার বিবেচনায়।

আরও পড়ুন : তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর

মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে বাদ পড়ার পর এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছিলেন। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে রান না পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যর্থ হন। পাশাপাশি তিনি লঙ্কার বিপক্ষে ক্যাচ মিস, ক্যাচ নিয়েও রিভিউ না নিতে পারার ব্যর্থতায় প্রবল সমালোচিত হচ্ছিলেন।

জাতীয় দলের এই সাবেক অধিনায়ক তাই তো নিজ থেকেই এ ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

আরও পড়ুন : রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

রোববার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দেন অভিজ্ঞ উইকেট কিপার কাম ব্যাটার মুশফিক।

ফেসবুক পেইজে মুশফিকুর রহিমের পোস্ট

জাতীয় দলের এই সাবেক অধিনায়ক লেখেন, ‘টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।’

আরও পড়ুন : জো বাইডেন রাষ্ট্রের শত্রু

মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে।’

আরও পড়ুন : প্রেমিককে আসামি করে চার্জশিট!

প্রসঙ্গত, মুশফিকের আগে এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল খান। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক পঞ্চাশ ওভারের ফরম্যাট ও টেস্ট ক্রিকেট খেলছেন নিয়মিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

‘শ্যোন অ্যারেস্ট’ স্থগিতাদেশে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

নির্দিষ্ট কোনো ফৌজদারি মামলা ছাড়া কাউকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্...

মোদি সরকারের বিরুদ্ধে সিজেপির নতুন হুঁশিয়ারি

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা