ব্যাটিংয়ে আফগানিস্তান
খেলা

ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান। আসরের প্রথম ম্যাচেও এই দুই দলের দেখা হয়েছিল, তখন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। এই যাত্রায় টস জিতে আফগানদের সেই সিদ্ধান্তের অনুকরণ করল শ্রীলঙ্কা।

আরও পড়ুন: চা শ্রমিকদের ঘর দেবেন প্রধানমন্ত্রী

আফগানদের কাছে দুঃস্বপ্নের হারে এশিয়া কাপে সম্ভাব্য সবচেয়ে বাজে শুরুটাই পেয়েছিল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটিকে নাকানি-চুবানি খাইয়ে আসরের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছিলেন মোহাম্মদ নবিরা। টস হেরে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কার ১০৬ রানের মামুলি লক্ষ্য আফগানরা পেরিয়ে গিয়েছিল ৫৯ বল হাতে রেখে।

সুপার ফোরের প্রথম ম্যাচটি লঙ্কানদের জন্য তাই প্রতিশোধেরও। আফগানদের বিপক্ষে সেই লজ্জার হারের শোধ তোলার ম্যাচে টস জিতে তাদের শুরুটা ভালোই হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন

রান তাড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করার কারণেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টস ভাগ্য পক্ষে আসলে আফগান অধিনায়ক নবিও রান তাড়া করতেন বলেই উল্লেখ করেন, 'হ্যাঁ,আমরাও আগে বোলিং করতাম, তবে এখন আমরা ব্যাট হাতে একটা ভালো স্কোর দাঁড় করাতে চাই।'

শ্রীলঙ্কা একাদশপাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা

আফগানিস্তান একাদশহজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা