খেলা

বাদ যাবে কে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা ?

সান নিউজ ডেস্ক: লড়াইটা যে টিকে থাকার, এশিয়া কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের লজ্জা এড়ানোর। তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কয়েক ঘণ্টা পর মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটিকে নির্দ্বিধায় ‘অঘোষিত ফাইনালের’ তকমা দেওয়া যায়।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি হাইকোর্টে রায় স্থগিত

দুই দলই আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের কাছে হেরেছে। দুই ম্যাচের দুটিতে জয় নিয়ে আফগানিস্তান ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পৌঁছে গেছে শেষ চারে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আজ যে দল বিজয়ী হবে, সে দল আফগানদের সঙ্গে সুপার ফোরে যোগ দেবে, অন্য দলটিকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই। আজকের ম্যাচটির সমীকরণ তাই গোলমেলে নয় মোটেই, জিতলে টিকে থাকা হবে, নয়ত ঝরে পড়তে হবে।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো আলাদা উত্তাপ ছড়ায়। একসময় খেলার মাঠে অগাধ ক্রিকেটীয় বন্ধুত্ব থাকলেও ২০১৮ নিদাহাস ট্রফির ম্যাচে দুই দলের মধ্যে বাকবিতণ্ডার পর থেকে এই ফিক্সচারে বৈরিতার ছোঁয়া লেগেছে।

এবারের এশিয়া কাপেই যেমন বাংলাদেশের বোলিং সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ‘আফগানিস্তানের চেয়েও বাংলাদেশ সহজ প্রতিপক্ষ’ এবং ‘সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের কোনো বিশ্বমানের বোলার নেই’-শানাকার এই দুই মন্তব্যে ম্যাচের আগে দুই দলের মধ্যে কথার লড়াই জমে উঠেছে।

বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শানাকার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, মাঠেই জবাব দিতে চান তারা। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন পাল্টা আক্রমণ করেন, শ্রীলঙ্কায় সাকিব-মুস্তাফিজের মানের কোনো বোলার নেই বলে মত তার। এমনকি শ্রীলঙ্কার বলার মতো কোনো বোলারই নাকি তার চোখে পড়ে না।

পরিসংখ্যানের দৌড়ে অবশ্য শ্রীলঙ্কার চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, একধাপ পিছিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, যার মধ্যে আটবারই জয়ের হাসি হেসেছে লঙ্কানরা, চারবার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে, ১৩ বারের মোকাবিলায় এখন পর্যন্ত ১১ বারই জয় পেয়েছে শ্রীলঙ্কা, স্রেফ দু’বার ম্যাচের ফল এসেছে বাংলাদেশের পক্ষে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টি খেলে মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এই ফরম্যাটে সাম্প্রতিক ফর্মের বিচারে অবশ্য শ্রীলঙ্কাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, শেষ পাঁচ ম্যাচের মোটে একটিতে জয় পেয়েছে তারা।

আরও পড়ুন: গুলশানে সিটি কর্পোরেশনের ভবনে আগুন

বাঁচামরার ম্যাচে ভাগ্য ফিরবে কোন দলের সেটা জানতে অপেক্ষা করতে হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঠিক তখনই যে ‘অঘোষিত ফাইনালে’ মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা