ফাইল ছবি
খেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

গ্রুপ 'বি'তে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত আফগানদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণ প্রতাপে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছেন রশিদ খানরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগে ব্যাট করে স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে চান। পরে ব্যাট করে যেটা চেস করা আফগানিস্তানের জন্য কঠিন হবে।

মোহাম্মদ নবীও মনে করছেন, পিচ কিছুটা স্লো। তিনি বাংলাদেশকে অল্পরানে আটকে রাখার ব্যাপারে আশাবাদী।

বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মো. সাইফ উদ্দিন, মো. নাঈম শেখ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের এটি প্রথম ম্যাচ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা