ফাইল ছবি
খেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ 

সান নিউজ ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার (৫ আগস্ট) টস হেরে ব্যাটিং করবে তামিম ইকবালের দল।

আরও পড়ুন: বাসে ডাকাতি-ধর্ষণ: আরও ২ আসামি গ্রেফতার

দেখা যাবে সরাসরি টি-স্পোর্টসে। জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা হেরেছিল সেই ২০১৩ সালে। এরপর থেকে টানা ১৯ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ জিতলে সংখ্যাটা ২০ করবে টাইগাররা।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে আছে সপ্তম অবস্থানে, সেখানে জিম্বাবুয়ে আছে ১৫তম অবস্থানে। অধিনায়ক তামিম ইকবাল বেশ সতর্ক। আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেটটাই।

আরও পড়ুন: নিউইয়র্কে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা