ফুটবল থেকে সরে দাঁড়াল সাইফ স্পোর্টিং
খেলা

ফুটবল থেকে সরে দাঁড়াল সাইফ স্পোর্টিং

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ সব ধরনের ফুটবল থেকে নিজেদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। নিজেদের প্রত্যাহার করে এই সিদ্ধান্ত দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকে জানিয়েও দিয়েছে তারা।

আরও পড়ুন : আমাকে সরিয়ে দিতে চায়

আকস্মিক গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমি সেভাবে সম্পৃক্ত না। সাইফ পাওয়ারের বোর্ড অফ ডিরেক্টরদের সভায় ফুটবলে না থাকার সিদ্ধান্তটা হয়েছে।

ফুটবল থেকে সরে যাওয়ার কারণ হিসেবে সাইফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, যে পরিমাণ ব্যয় এর বিপরীতে রিটার্ন সেভাবে আসছে না। জাতীয় ফুটবলে সেভাবে প্রভাব পড়ছে না। এর পাশাপাশি গ্রুপের বাণিজ্যিক কাজে ব্যস্ততাও অনেক। দল পরিচালনায় অনেক সময় প্রয়োজন। সময় দেয়াও কঠিন হয়ে যাচ্ছে গ্রুপের পক্ষ থেকে।

আরও পড়ুন : অবৈধ বলব না, সেটি কালো টাকা

তিনি আরও বলেন, গ্রুপের সিদ্ধান্ত ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে সাময়িক বিরতিতে থাকা। ভবিষ্যতে সুবিধাজনক পরিস্থিতিতে হয়তো আবার ফুটবলে আসা হতে পারে।

প্রসংঙ্গত, ২০১৬ সালে পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। এরপর তারা টানা পাঁচটি প্রিমিয়ার লিগ খেলেছে। মঙ্গলবার শেষ হওয়া সর্বশেষ প্রিমিয়ার লিগে দলটি হয়েছে তৃতীয়।

আরও পড়ুন : ৪০ জেলায় নতুন এসপি

২০১৭-১৮ মৌসুমে প্রথমবার প্রিমিয়ার লিগে অংশ নিয়ে চতুর্থ হয়েছিল ক্লাবটি। প্রতিবারই ক্লাবটি তারুণ্যনির্ভর দল তৈরি করে এবং বিদেশি কোচ এনে লিগে পাঁচের মধ্যে ছিল। ২০১৮-১৯ মৌসুমে ক্লাবটি ছিল চতুর্থ, ২০২০ সালের পরিত্যক্ত লিগে পঞ্চম ছিল দলটি।

গত লিগে চতুর্থ হয়ে শেষ করার পর এবার দলটি আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে প্রথমবারের মতো তৃতীয় স্থান লাভ করেছে। এটিই তাদের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ সাফল্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা