হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন!
খেলা

হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন!

স্পোর্টস ডেস্ক : লোভনীয় এক প্রস্তাব পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বায়ার্ন মিউনিখ, চেলসি কিংবা পিএসজি নয়, চোখ কপালে তোলা এমন প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। কিন্তু সেই প্রস্তাবে আগ্রহী নন বিশ্বসেরা এই তারকা। আপাতত ইউরোপের বাইরে যাওয়ার ইচ্ছা নেই তার।

আরও পড়ুন: ফ্লাইওভারের ওপরে সংঘর্ষে নিহত ৩

খেলাধুলা বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের একটি ক্লাব পর্তুগিজ সুপারস্টারকে পেতে ৩০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে। দুই বছরের চুক্তির এই প্রস্তাবে তাঁর বেতন হবে ২৫ কোটি ইউরো। সবমিলিয়ে বাংলাদেশি মুদ্রায় বর্তমানে যেটি ২৮০০ কোটি টাকা।

সৌদি আরবের নাম অপ্রকাশিত এই ক্লাব রোনালদোকে নিজেদের করে নিতে সবাইকে টেক্কা দিচ্ছে। টাকা যেন তাদের কাছে কোনো সমস্যাই নয়।

এরই মধ্যে রোনালদোকে কেনার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে চেলসি। প্যারিস সেইন্ট জার্মেইও জানিয়েছে, তারা রোনালদোকে কিনতে আগ্রহী নয়। এখন শুধু গুঞ্জন রয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যাপারে।

আরও পড়ুন: পরান নিয়ে আশায় বুক বেঁধেছে মিম

যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ এরিক টেন হাগ সরাসরি বলে দিয়েছেন, ‘রোনালদো বিক্রির জন্য নয়।’ নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিকল্পনায় ভালোভাবেই আছেন রোনালদো।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা