ওপেনার তামিম ইকবালও বিদায় নিয়েছেন মাত্র ১৩ রানে (ছবি: সংগৃহীত)
খেলা

হারের শঙ্কায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিং করেও বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়িয়েছে পাহাড়সম। ৪১৩ রাননের লক্ষ্যটা স্পর্শ করতে মাঠে নেমে শুরুতেই বিপদে টাইগাররা। তৃতীয় দিন শেষে ৯ দশমিক ১ ওভারে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় সাদা পোশাকের বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই টাইগার শিবিরে আঘাত হানেন কেশব মহারাজ। তার স্পিন ছোবলে রানের খাতাই খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়। ইনিংসের তৃতীয় বলে দলীয় এক রানে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তরুণ এ ওপেনার। মহারাজের এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে নাজমুল হাসান শান্ত করেছেন মাত্র ৭ রান। ওপেনার তামিম ইকবালও বিদায় নিয়েছেন মাত্র ১৩ রানে। দেশসেরা ওপেনার আউটের পরেই দিনের খেলা শেষ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট নেন কেশব। সাইমন হার্মার একটি।

তার আগে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে তারা। এতেই প্রোটিয়ারা লিড পেয়ে যায় ৪১২ রানের।

৪১ রান এনে দেন দেন ওপেনার সারেল এরউই। ৩৯ রানে অপরাজিত থাকেন কাইল ভেরেইন। দলীয় স্কোরে ৩০ রান যোগ করেন টেম্বা বাভুমা। ২৬ রান আসে ওপেনার ক্যাপ্টেন ডিন এলগারের ব্যাট থেকে।

বল হাতে তিন উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। দুটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। ও একটি উইকেট গেছে খালেদ আহমেদের পকেটে।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪৫৩ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে পুঁজি গড়ে ২১৭ রানের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা