মুশফিক-ইয়াসিরের ব্যাটে স্বপ্ন দেখছে বাংলাদেশ
খেলা

মুশফিক-ইয়াসিরের ব্যাটে লড়ছে বাংলাদেশ

স্পোর্টস নিউজ ডেস্ক : ফলোঅনের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশের ব্যাটাররা। আশার আলো হয়ে ছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। তাদের চমৎকার ব্যাটিংয়ে তৃতীয় দিনের শুরুটা দারুণ হয়েছে টাইগারদের।

আরও পড়ুন : পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

রবিবার ( ১০ এপ্রিল) দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৪৫৩ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীদের স্কোর ৫০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের খেলা। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করতে বেশ খানিকটা সময় লেগে যায়। এরপর খেলা শুরু হলে মুশফিক-ইয়াসির মিলে বাংলাদেশের রান বাড়িয়ে নিচ্ছেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করছেন ইয়াসির। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট দেখা গেছে তার ব্যাটে। অপরদিকে পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করে চলেছেন মুশফিক।

আরও পড়ুন : ভোজ্যতেলে কৃত্রিম সংকট

অপরদিকে, প্রোটিয়াদের রানের পাহাড়ে চাপা পড়ে হতাশাজনক ব্যাটিং ‘উপহার’দেন লিটন দাসরা। ১২২ রান তুলতে হারায় ৫ উইকেট। ওই জায়গা থেকে প্রতিরোধ শুরু মুশফিক-ইয়াসিরের। ৫ উইকেটে ১৩৯ রান স্কোরে রেখে দ্বিতীয় দিন শেষ করে নেমেছেন তৃতীয় দিনে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা