জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ৪১৩ রান
খেলা

জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ৪১৩

স্পোটর্স ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের সামনে ৪১৩ রানের বিশাল টার্গেট বেঁধে দিয়েছে ।

আরও পড়ুন : সরকারি চাকুরেদের বেতন ২৫ এপ্রিল

প্রোটিয়ারা এর আগে ১৭৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। আগের ২৩৬ মিলিয়ে ৪১২ রানের সংগ্রহ ডিন এলগারের দলের।

বাংলাদেশ দল প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে আটকে দিয়েও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। গুটিয়ে যায় মাত্র ২১৭ রানে।

তবে ফলোঅন টপকাতে না পারলেও সফরকারীদের ফলোঅন করায়নি প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে ডিন এলগারের দল।

আরও পড়ুন : সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছে প্রেস কাউন্সিল

আগের ইনিংসের ২৩৬ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে বাংলাদেশ দলের সামনে ৪১৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়।

আরও পড়ুন : পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২ এবং খালেদ ১ উইকেট নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা