অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার
খেলা

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

স্পোর্টস নিউজ ডেস্ক : নারী বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেটে হেরে গিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস

শুক্রবার ( ২৫ মার্চ ) ম্যাচটিতে দারুণভাবে সূচনা করেও হেরে যায় অধিনায়ক নিগার সুলতানার দল।

বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাঘিনীরা।

শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার ৩৩ রানের জুটির এক দারুন সূচনা করেন। তবে নয় ওভারের শুরুতেই অ্যাশলেজ গার্ডেনারের বলে র‌্যাচেল হেইনস ক্যাচ নিলে ১৭ বলে ১২ রান করা মুর্শিদাকে ফিরতে হয় প্যাভেলিয়নে।

আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ

এরপর ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা ফেরেন দ্রুতই। যথাক্রমে ২২ বলে ৮ ও ৩০ বলে ৭ রান করেন তারা। ৫৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরত যান আরেক ওপেনার শারমিন আক্তার।

শেষদিকে রুমানা আহমেদ, লতা মণ্ডল ও সালমা খাতুনের ব্যাট থেকে বড় হয় বাংলাদেশের সংগ্রহ। ৪৫ বলে ১৫ রান আসে রুমানা আহমেদের ব্যাট থেকে। ৬৩ বলে ৩৩ রান করেন লতা আর সালমা খাতুনের ব্যাট থেকে আসে ২৩ বলে ১৫ রান।

অজিদের পক্ষে আট ওভার বল করে অ্যাশলে গার্ডনার নেন দুই উইকেট। ৯ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন জেস জোনাসেনও।

আরও পড়ুন : হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

জবাবে ব্যাট করতে নেমে সালমা খাতুনের স্পিনে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ছয় ওভারের মাঝামাঝি অজিদের ২২ রানের মাথায় ওপেনার এলিসা হিলি সালমার বলে ডিপ স্কয়ারে থাকা জাহানারা আলমের হাতে ক্যাচ তুলে দিলে সজঘরে ফিরতে বাধ্য হন। তার সংগ্রহ ছিলে ২২ বলে ১৫ রান।

পরে ওয়ানডাউনে খেলতে নামা অজি অধিনায়ক ম্যাগ লেনিংকে শূন্য রানেই সাজঘরে ফেরান সালমা। অষ্টম ওভারের চতুর্থ বলে দলীয় ২৩ রানের মাথায় সালমার বলে বোল্ড হন লেনিং।

২৩ বলে ৭ রান করা র‌্যাচেল হেইন্সকেও আউট করেন সালমা। তাকে ক্যাচ বানান ফারজানা হকের। পরে তানিলা ম্যাকগ্রাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাহিদা আক্তার। এরপরই অবশ্য জুটি গড়ে ফেলেন বেথ মনি ও অ্যাশলে গার্ডনার।

আরও পড়ুন : টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

দুজনের ২৯ রানের জুটি ভাঙেন রুমানা আহমেদ। ১৬ বলে ১৩ রান করা এই ব্যাটসম্যানকে অফ ব্রেকে বোল্ড করেন তিনি। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি অজিদের।

অ্যানাবেল সাদারল্যান্ডকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন মনি। ৫ চারে ৭৫ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৩৯ বলে ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাদারল্যান্ড।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা