বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১৩৫
খেলা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১৩৫

স্পোর্টস ডেস্ক : চলমান নারী বিশ্বকাপে ওয়েলিংটনে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচের দৈর্ঘ্য কমে গিয়েছিল। অজি মেয়েদের সামনে ১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলার মেয়েরা।

আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস

ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ঠাণ্ডায়ও ভুগতে দেখা গেছে ক্রিকেটারদের। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সংগ্রহটা একেবারে খারাপ করেনি বাংলাদেশ।

বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। বেশিক্ষণ অবশ্য স্থায়ী হয়নি ওই শুরু। ১৭ বলে ১২ রান করা মুর্শিদার দারুণ ক্যাচ নেন হেইনস। ভেঙে যায় উদ্বোধনী জুটি।

এরপর ফারজানা হক পিংকি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ফেরেন দ্রুতই। যথাক্রমে ২২ বলে ৮ ও ৩০ বলে ৭ রান করেন তারা। ৫৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরত যান আরেক ওপেনার শারমিন আক্তার।

আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ

ইনিংসের শেষদিকে রুমানা আহমেদ, লতা মণ্ডল ও সালমা খাতুনের ব্যাটে বড় হয় বাংলাদেশের সংগ্রহ। ৪৫ বলে ১৫ রান আসে রুমানা আহমেদের ব্যাট থেকে। ৬৩ বলে ৩৩ রান করেন লতা আর সালমা খাতুনের ব্যাট থেকে আসে ২৩ বলে ১৫ রান।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী

বাংলাদেশ নির্ধারিত ৪৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। অজিদের পক্ষে ৮ ওভার বল করে অ্যাশলে গার্ডনার নেন দুই উইকেট। ৯ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন জেস জোনাসেনও।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ক্যাশলেস ফুলবা...

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়...

ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন-আয়ের রোগীরা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস রোগের ওষুধের তীব্র স...

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে নির্মিত &l...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা