তামিম ইকবাল (ছবি: সংগৃহীত)
খেলা

এটা বিরাট জয়: তামিম

ক্রীড়া প্রতিবেদক: তামিম ইকবালের নেতৃত্বে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে গুঁড়িয়ে সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। সেটাও প্রথমবারের মতো। এর আগে আফ্রিকার মাটিতে কোনো জয়ই ছিল না, এবার সেখানেই সিরিজ জিতলো বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে ঐতিহাসিক সিরিজ জয়কে কীভাবে দেখছেন তামিম? তিনি জানান, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিরাট এক অর্জন। তার মতে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জেতার রেকর্ড থাকলেও তাদের মাটিতে এই প্রথম জয়। বিদেশে (দক্ষিণ আফ্রিকা) সিরিজ জেতা বাকি ছিল সেটাও করে দেখিয়েছেন।

টাইগার অধিনায়ক বলেন, ‘এটা একটা বিরাট জয়। এটা মনে হয় আমার ক্যারিয়ারে, আমাদের ক্যারিয়ারে জন্য বিরাট অর্জন। আমরা ৪ জন সিনিয়র ১৫ বছর ধরে খেলছি, আমি এই সিরিজ জয়কে ওপরেই রাখবো, এটা বিরাট একটা জয়।’

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

‘ওয়ানডে ক্রিকেটে আমাদের অনেক গর্ব। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে আমরা অনেক ভালো দল। আমাদের হোম সিরিজে বিশ্বের সব দলকেই হারিয়েছি। আমার মতে, এই ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি এবং গত ৫-৬ বছর ধরেই খুব ভালো করছি। বিদেশে জেতাই বাকি ছিল। এই সিরিজে আমরা তা করে দেখিয়েছি’-আরও যোগ করেন তামিম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা