খেলা

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

সান নিউজ ডেস্ক: অবশেষে মান-অভিমান ভুলে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

আরও পড়ুন: গরম আরও বাড়তে পারে

শনিবার (১২ মার্চ) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সাকিব আল হাসান। একই কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপানও। তার আগে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গণমাধ্যমকে সাকিব বলেন, পাপন ভাইর সাথে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।

পাপন জানিয়ে দিলেন, রোববার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

আরও পড়ুন: কিয়েভ ঘিরে ফেলছে রুশ সেনারা

এরইমধ্যে বাংলাদেশ দল তিন ভাগে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে। গত কাল বেলা ১১টায় প্রথম দলে আট সদস্য এবং রাত ১১টায় ঢাকা ছেড়েছে দ্বিতীয় ভাগের দলটি। শনিবার (১২ মার্চ) সকাল পৌনে ১১টায় যাত্রা করেছে শেষ দল। এই দলে টেস্ট ক্রিকেটাররা আছেন।

এর বাইরেও তিন সদস্যের একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে। তাদের সঙ্গেই সাকিব যাচ্ছেন সেখানে।

আরও পড়ুন: ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস

এর আগে, মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি লিখেছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে তুমুল সমালোচনার মাঝেও তার ছুটি মঞ্জুরও করে বিসিবি। এর পর দক্ষিণ আফ্রিকা সফরসহ, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা