ছবি সংগৃহীত
খেলা

বাংলাদেশ পাচ্ছে জয়ের আভাস

সাননিউজ ডেস্ক: বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চতুর্থ দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩২৮ রান। জবাব দিতে নেমে টাইগাররা রেকর্ড ৪৫৮ রান করেছে; লিড ছিল ১৩০। স্বাগতিকরা আবারও ব্যাট করতে এসে এবাদতের বোলিং তোপে পড়ে। পাঁচ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে তারা; লিড ১৭ রান।

মাউন্ট মঙ্গানুইয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ১৪ রান করা টম লাথামের উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। বেশিক্ষণ থিতু হতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েও। এবাদত হোসেনের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে ১৩ রান করে বিদায় নেন তিনি।

কনওয়ে ফেরার পর টেইলরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ইয়ং। দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারলেন না এ ব্যাটার। এবাদতের দারুণ বোলিংয়ে বোল্ড হয়ে ৬৯ রানে সাঝঘরে ফেরেন ইয়ং। ঠিক দুই বল পরেই ব্যাট করতে নামা হেনরি নিকলসকে দুর্দান্ত বলে বোল্ড করেন এবাদত।

পরের ওভারে টম ব্লান্ডেলকে আউট করেন এবাদত। এই পেসার একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফরম্যাটে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েন। ইয়ংয়ের বিদায়ের পর ৩ উইকেট হারালেও ব্যাটিংয়ে রয়েছে টেইলর। চতুর্থ দিন শেষে ১০১ বল খেলে ৩৭ রানে অপরাজিত তিনি। সঙ্গে থাকা রাচিন রবিন্দ্র ৬ রানে অপরাজিত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা