খেলা

নেপালের বিরুদ্ধে অলিখিত ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক: সহজ যাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের চাই জয়। আর নেপালের প্রয়োজন ১ পয়েন্ট মাত্র। তাই নেপালের আশা ড্র আর বাংলাদেশের জয়। তাই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

২০০৫ সালের পর এই টুর্নামেন্টে আবার ফাইনাল খেলতে গেলে যেখানে জিততেই হবে বাংলাদেশ দলকে। অন্যদিকে কোনোরকম ড্র করে ১ পয়েন্ট পেলেই ফাইনালে যাবে নেপাল। ১৬ বছর পর ফাইনালে উঠার এই লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

২০১৮ সালে ঢাকা সাফে সেমিফাইনালে খেলার জন্য এমন সমীকরণ দাঁড়িয়েছিলো। তখন নেপালের প্রয়োজন ছিলো জয় আর বাংলাদেশের ড্র। বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত ড্র আদায় করতে পারেনি। উল্টো হেরে টুর্নামেন্ট থেকে টানা চতুর্থবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এবার সেই ক্ষততে প্রলেপ দেওয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশ দলের কোচ অস্কার ব্রুজন আগের ম্যাচের একাদশ থেকে চারজন পরিবর্তন করেছেন।

বাংলাদেশ নেপালের সর্বশেষ লড়াইয়ে নেপাল ২-১ গোলে জিতেছিলো নিজেদের মাঠে। আর সাফের সর্বশেষ তিন ম্যাচে (২০১১, ২০১৩ ও ২০১৮) বাংলাদেশ নেপালের বিপক্ষে হেরেছে। এবার নেপাল ড্র করলে প্রথমবারের মতো ফাইনাল খেলবে আর বাংলাদেশ জিতলে চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে থাকবে।

নেপালের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, টুটল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও সুমন রেজা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা