খেলা

কোহলিদের গায়ে নতুন জার্সি

ক্রীড়া ডেস্ক: আর মাত্র ৪দিন পর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এ জন্য প্রায় সব দলই তাদের জার্সি উন্মোচন করেছে। অপেক্ষার প্রহর ছিলো ভারতের জার্সি নিয়ে। অবশেষে বিরাট উন্মোচন করা হলো কোহলিদের জার্সি।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় নিজেদের জার্সির ছবি প্রকাশ করেছে। বিসিসিআই তাদের টুইটে অধিনায়ক কোহলিসহ দলের আরও ৪ ক্রিকেটারকে এক ফ্রেমে রেখে ছবিটি প্রকাশ করে।

ছবির ক্যাপশনে লেখা ‘এই জার্সি কোটি ভক্তের উৎসাহে অনুপ্রাণিত হয়ে তৈরি করা।’ ছবিতে কোহলির পাশাপাশি রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল ও জাসপ্রিত বুমরাহ রয়েছেন। ভারতীয় ক্রিকেট নিয়ে ম্যানচেস্টার টেস্টের পর থেকে যেন আলোচনা থামছেই না। এরপর কোহলির আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিয়ে শুরু হয় নতুন সমালোচনা। এসব কিছু নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করার পথে ভারতীয় বিসিসিআই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কোহলিদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ অক্টোবর।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা