খেলা

শোয়েব মালিককে খোঁচা

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে নানান কথা, নানান বার্তার ডালপালা চারদিকে ছড়িয়ে আছে। অধিনায়ক থেকে কোচ কারও কোন স্থায়িত্ব নেই সেখানে। ঘুর্ণন চেয়ারের খেলা সবচেয়ে বেশি এখানেই হয়। আলোচনা-সমালোচনায় থাকে পিসিবি। ​সম্প্রতি পিঠের ইনজুরিতে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ শোয়েব মালিক। ১৯৯৯ সালে অভিষেকের পর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ। অধিনায়কের দায়িত্বেও ছিলেন লম্বা সময়।

অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে। অনেকে করছেন বিরূপ মন্তব্যও। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল ‘সামা টিভির’ শোয়েবকে দেয়া সংবর্ধনা। তাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। যেখানে প্রশংসার ছলে রীতিমত অপমানই করা হয়েছে এই অলরাউন্ডারকে।

উপস্থাপক বলেন, তিনি বিশ্ব ক্রিকেটের চারটি দশকের সাক্ষী। দুনিয়া বদলেছে কিন্তু একটি মানুষ যিনি বদলাননি, তিনি শোয়েব। সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে ভিডিওটিতে আরও বলা হয়, ‘নওয়াজ শরীফ গেলেন, মোশারফ এলেন। এরপর আবার শরীফ এলেন আর এখন ইমরান খান। ২২ বছর আগে ইমরান খান যখন পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) গঠন করেন শোয়েব ছিলেন। এখন ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছেন, এখনো শোয়েব আছেন।’ অভিজ্ঞ এই ক্রিকেটারকে এতটা অপদস্থ করেও ক্ষান্ত হয়নি তারা। পেট্রলের দাম বৃদ্ধিসহ ইন্টারনেটের আগমনের কথা উল্লেখ করে আরও বলা হয়, ‘১৯৯৯ সালে ১৫ রুপিতে পেট্রল পাওয়া গেলেও এখন তা ১৩০ রুপি। মোবাইল ফোন থেকে শুরু করে সবই উন্নত হয়েছে কিন্তু শোয়েব অপরিবর্তিতই থেকে গেছেন।’

বর্তমান প্রজন্মের ক্রিকেটার শাহিন আফ্রিদির জন্ম ২০০০ সালে। শোয়েবদের প্রজন্মের খেলা দেখে বেড়ে উঠা এই ক্রিকেটার এখন নিজেই জাতীয় দলের নিয়মিত সদস্য। তার প্রসঙ্গ টেনে ভিডিওতে বলা হয়, ‘প্রজন্ম বদলে গেল, একটি শিশু জন্ম নিল ও বেড়ে উঠল শোয়েবকে দেখতে দেখতে।’

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা