খেলা

টিকেটেও ভারত-পাকিস্তানের যুদ্ধ 

ক্রীড়া ডেস্ক: ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তান নিয়ে অন্যরকম উত্তেজনা-আবহ কাজ করে। যার রেশটা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগ দিয়েই পাওয়া গেলো! রোববার (৩ অক্টোবর) অনলাইনে টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টা পরই শেষ হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট!

শুধু বৈশ্বিক ইভেন্ট ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটিকে মুখোমুখি হতে দেখা যায় না। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা মুখোমুখি হবে ২৪ অক্টোবর। দুবাইয়ে হতে যাওয়া সেই ম্যাচের সব আসনের টিকিটই বিক্রি হয়ে গেছে।

আইসিসির টিকিট বিক্রির ঘোষণা আসার পর পরই নাকি সহস্রাধিক দর্শক হুমড়ি খেয়ে পড়েন ওয়েবসাইটে। শুরুর দিকে দশহাজার টিকিট প্রত্যাশী থাকায় বাকিদের তখন অপেক্ষমান রাখা হয় অনলাইনেই! এই অপেক্ষমাণ রাখার স্থায়ীত্বকাল ছিলো এক ঘণ্টারও বেশি! এরকম যুদ্ধের পরেও হতাশ হতে হয়েছে অনেককে!

আইসিসির এই টিকিট বিক্রি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম প্লাটিনামলিস্টে। রোববার রাতেই সেখানে প্রিমিয়াম ও প্লাটিনাম ক্যাটাগরির টিকিটগুলো বিক্রি হয়ে যায়। প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৫০০ দিরহাম, যার বাংলাদেশি মূল্য প্রায় ৩৪ হাজার ৯৯৫ টাকা। প্লাটিনাম টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার ৬০০ দিরহাম। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার ৬৫৯ টাকা।

ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। ১৪ নভেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। সংযুক্ত আরব আমিরাতে সব ভেন্যুতেই ৭০ শতাংশ দর্শক থাকবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা