খেলা

সাফে পয়েন্ট টেবিলে শীর্ষে নেপাল 

ক্রীড়া প্রতিবেদক: ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিলো বাংলাদেশ। দিনের পরের ম্যাচে নেপাল ৩-২ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে।

মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শ্রীলঙ্কা আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ০-১ গোলে হারলেও এই ম্যাচে নেপালের বিপক্ষে দুর্দান্ত খেলেছে। বিশেষ করে তাদের তিন প্রবাসী ফুটবলার নেপালকে যথেষ্ট চাপে রেখেছিলো। অন্য দিকে নেপাল স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজ খেলেছে। নিয়মিত বিরতিতে তারা গোল আদায় করেছে। শ্রীলঙ্কাও গোল পরিশোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়।

পাঁচ দলের অংশগ্রহণে সাফ চ্যাম্পিয়নশিপে প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে শীর্ষ দুই পয়েন্টধারী দল ফাইনাল খেলবে। প্রথম দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কার বিদায় অনেকটা নিশ্চিত। নেপাল ছয় পয়েন্ট নিয়ে ফাইনালের পথে রয়েছে। বাংলাদেশও চার পয়েন্ট নিয়ে ফাইনালের দিকে হাঁটছে। আরো ম্যাচ বাকি থাকায় আরো নাটকীয়তা ও নানা সমীকরণ আসবে সামনে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা