খেলা
সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ভারত ম্যাচ ড্র

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ ফুটবল দল। চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারায়নি বটে বাংলাদেশ, ১-১ গোলে ড্র করেছে।

সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতীয় অধিনায়ক ও দলটির ইতিহাস সেরা তারকা সুনীল ছেত্রী।

পিছিয়ে পড়া বাংলাদেশ খেলায় ফেরার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি ধাক্কা খায়। খেলার ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ।

এরপর একজন সদস্য কম নিয়েই লড়াই চালিয়ে যান জামাল ভূঁইয়ারা। খেলার ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় (১-১) ফেরে বাংলাদেশ। এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি। যে কারণে ১-১ ড্রয়ে ম্যাচটি মীমাংসা হয়।

ভারত বল পজেশনে আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ তাদের পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে দেয়নি। গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নিয়েছে। বাংলাদেশও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে ম্যাচে। এ যেন অস্কার ব্রুজনের অধীনে নতুন এক বাংলাদেশ।

২০১৯ সালে কলকাতায় দুই দলের বিশ্বকাপ বাছাই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। আর এবার ১০ জন নিয়ে সাতবারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে বাংলাদেশ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

নতুনকুড়িঁ স্পোর্টসে দুই স্বর্ণ জয়, কিশোরগঞ্জের বিস্ময় বালিকা মারিয়া!

দেশের উঠতি প্রতিভাদের সেরা আসর নতুনকুড়িঁ স্পোর্টসে জাতীয়ভাবে ১০০ ও ২০০ মিটার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা