সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
খেলা

সাকিবের প্রত্যাবর্তনে কেকেআরের জয়

স্পোর্টস ডেস্ক: টানা ৯ ম্যাচ উপেক্ষিত থাকার পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে সুযোগ পেয়েই ঝলক দেখালেন সাকিব আল হাসান। রোববার (৩ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচে ১ উইকেট নেন সাকিব। কেন উইলিয়ামসনকে রান আউটও করেন তিনি। সাকিবের ফেরার মধ্য দিয়ে তার দল কলকাতাও জয়ে ফিরেছে।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৫ রান হায়দারাবাদ। ৪ উইকেট হারিয়ে ২ বল আগেই সেই স্কোর টপকে যায় কলকাতা। এই জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের ছয় নম্বর দখল করলো সাকিবের দল।

সাকিব, সুনিল নারাইন ও বরুণ চক্রবর্তীর তোপে তলানিতে থাকা হায়দরাবাদ ১১৫ রানেই থেমে যায়। কলকাতার হয়ে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন বরুণ। ৪ ওভারে উইকেট না পেলেও মাত্র ১২ রান দেন নারাইন। আর সাকিব ২০ রান দিয়ে নেন এক উইকেট।

সাকিব প্রথম ওভারে চার রান দেন, সঙ্গে হায়দারাবাদের অধিনায়ক উইলিয়ামসনকে সরাসরি থ্রোতে রান আউট করেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারেও খরচ করেন চার রান। তবে ওই ওভারে প্রিয়ম গার্গের রিটার্ন ক্যাচ নিতে পারেননি তিনি। তিন নম্বর ওভার করতে এসেই উইকেটের দেখা পান সাকিব। তাকে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন অভিষেক শর্মা। ওই ওভারে মাত্র ২ রান দেন তিনি। শেষ ওভারে কিছুটা খরুচে বোলিং করেন সাকিব। তারপর বোলিং কোটা পূরণ করেও বেশ জ্বলমলে সাকিবের বোলিং ফিগার।

১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সুবমান গিলের হাফসেঞ্চুরির উপর ভর করে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। সুবমান গিল ৫১ বলে ১০ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া নিতিশ রানা ২৫ ও দিনেশ কার্তিক ১৮ রানও কলকাতার জয়ে ভূমিকা রেখেছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা