খেলা

পিএসজির জয়ের ঘোড়া চলছেই

ক্রীড়া ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের ঘোড়া চলছেই প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতের ম্যাচে মেৎজকে হারিয়ে লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। তবে মেৎজের মাঠে জয়টা মোটেও সহজ ছিলো না পিএসজির।

ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিলো পিএসজির। পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর তারকা আশরাফ হাকিমি। তবে ম্যাচের ৩৯তম মিনিটে মেৎজকে সমতায় ফেরান কিকি কোওয়াতে। সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।

বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকেন নেইমার-এমবাপ্পে-ইকার্দিরা। তবে কেউই পিএসজিকে গোল এনে দিতে পারছিলেন না। ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হয়। যোগ করা সময়ের একেবারে শেষদিকে আবারো পিএসজির ত্রাতা হিসেবে আবির্ভূত হন হাকিমি। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল করে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন হাকিমি।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে, ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে মেৎজ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা