ছবি: সংগৃহীত
খেলা

হায়দরাবাদকে সহজেই হারালো দিল্লি

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরবাদ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে। এই রান পরিবর্তন করতে খুব কষ্ট হয়নি দিল্লি ক্যাপিটালসের। ১৩ বল হাতে রেখে আট উইকেটের জয় তুলে নেয় দিল্লি।

হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসন বুধবার (২২ সেপ্টেম্বর) দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই ফিরে যান ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর আর পুরো ইনিংসে ওই ধাক্কা সামলে উঠতে পারেনি হায়দরাবাদ।

আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা ১৭ বলে ১৮ রান করেন। অধিনায়ক উইলিয়ামসনও ২৬ বলে করেছেন ১৮ রান। পরে আব্দুস সামাদের ২১ বলে ২৮ ও রশিদ খানের ১৯ বলে ২২ রানের ইনিংসের ওপর ভর করে।

দিল্লির পক্ষে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট পান কাগিসো রাবাদা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন এনরিক নরকিয়া। ৪ ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট পান অক্ষর প্যাটেলও।

হায়দরাবাদকে জবাব দিতে নেমে শুরুতে ফিরে যান দিল্লি ওপেনার পৃথ্বী শও। ৮ বলে ১১ রান করে আউট হন তিনি। ৬ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শিখর ধাওয়ানও। তবে বাকি পথটা ভালোভাবেই পাড়ি দেন ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ার।

২ চার ও ছক্কায় ৪১ বলে ৪৭ রান করে আয়ার ও ৩ চার এবং ২ ছক্কায় ২১ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন পান্ত। ১৩ বল আগেই ৮ উইকেটের বড় জয় পায় দিল্লি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা