খেলা

ওয়াইকম্বের বিরুদ্ধে ম্যানসিটির গোল উৎসব

ক্রীড়া ডেস্ক: পেপ গার্দিওলা শীষ্যরা এবার পিছিয়ে পড়েও জয়ের মালা পড়েছে। করেছে গোল উৎসব। লিগ কাপের তৃতীয় ম্যাচে তৃতীয় বিভাগের ক্লাব ওয়াইকম্ব ওয়ান্ডারার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়াইকম্বের জালে ৬টি গোল দিয়ে মাঠ ছাড়ে তারা।

ঘরের মাঠে ম্যাচের ২২ মিনিটের মাথায় পিছিয়ে পরে ম্যান সিটি। ব্রেন্ডন হানলান দুর্দান্ত এক গোলে লিড এনে দেন সফরকারীদের।

কিন্তু এরপর সিটির সামনে আর দাঁড়াতেই পারেনি ওয়াইকম্ব। ২৯ মিনিটেই দলকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনি। আর এর মধ্য দিয়েই শুরু হয় সিটিজেনদের গোল উৎসব।

ম্যাচের ৪৩তম মিনিটে দলকে লিড এনে দেন রিয়াদ মাহরেজ। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধানটা ৩-১ হয় ফিল ফোডেনের কল্যাণে।

দ্বিতীয়ার্ধে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ওয়াইকম্ব। কিন্তু স্বাগতিকদের আক্রমণের তোপে ব্যর্থ হয় তাদের সেই প্রচেষ্টা। ৭১ মিনিটের সময় ফেরান টরেস গোল সংখ্যা করেন ৪-১।

ম্যাচের ৮৩ মিনিটে ওয়াইকম্বের জালের ঠিকানা ফের খুঁজে নেন রিয়াদ। সবশেষ ৮৮ মিনিটে সফরকারীদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কোল পালমার। আর সেই সুবাদে ৬-১ এর বড় ব্যবধানে জয় পায় সিটিজেনরা।

পুরো ম্যাচজুড়ে ওয়াইকম্বের পোস্টে ২৬টি আক্রমণ চালায় ম্যান সিটি। যেখানে ১৪টি শট ছিল অন টার্গেটে। অপরদিকে ১২ বার আক্রমণ চালিয়ে মাত্র ৪ বার পোস্টে বল নিতে সক্ষম হন সফরকারী দলের ফুটবলাররা।

এদিকে দিনের আরেক ম্যাচে নরউইক সিটিকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন তাকুমি মিনামিনো, বাকি গোলটি আসে ডিভক অরিগির কল্যাণে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা