খেলা

পাকিস্তানের তিন শত্রু চিহ্নিত করলেন রমিজ

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট ইস্যুতে ক্রান্তিকাল পার করছে পাকিস্তান। নিউজিল্যান্ডের পর মুখ ফিরিয়ে নিয়েছে ইংল্যান্ডও। কিউইরা সিরিজ না খেললেও পাকিস্তানের মাটিতে পা রেখেছিলো। ইংল্যান্ড তো আগেই জানিয়ে দিয়েছে, যথাসময়ে পাকিস্তানে খেলতে যেতে পারবে না তারা। নিরাপত্তা ইস্যুতে টালমাটাল পাকিস্তান ক্রিকেট। ক্ষোভে ফুঁসতে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা সরাসরি ঘোষণা দিয়েছেন, আগে ছিলো ভারত এবার পাকিস্তানের শত্রু তালিকায় যুক্ত হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান সম্পর্ক বেশ বৈরি। এর আঁচ এসে পড়ে বাইশ গজের লড়াইয়ে। এজন্য দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয় না দীর্ঘদিন। বর্তমানে শুধু এশিয়াকাপ আর বিশ্বকাপের মঞ্চে সাক্ষাৎ হয় তাদের। দরজায় কড়া নাড়ছে তেমনকি এক বিশ্বকাপ। আগামী মাসেই শুরু হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে এবার ভারতের সঙ্গে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডকেও হারাতে বদ্ধপরিকর পাকিস্তান।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, এর আগে বিশ্বকাপে একটা দেশ আমাদের শত্রু ছিলো, তারা আমাদের প্রতিবেশী (ভারত)। সেই তালিকায় আরও দুটি দল যুক্ত হল, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

ইংল্যান্ড দল পাকিস্তান সফরে না আশায় হতাশ রমিজ রাজা। যদিও দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানকে আস্বস্ত করেছে, একেবারে বাতিল নয়, ২০২২ সালে পাকিস্তান সফর করতে পারে তারা। তবে এতে মন গলছে না পিসিবির। রমিজ রাজা বাবর আজমদের উজ্জীবিত হওয়ার বার্তা দিয়েছেন।

রমিজ জানিয়েছেন, যা হয়েছে সেটা ঠিক নয়, এর বদলা আমরা মাঠেই নেব। নিজেদের মানসিকভাবে তৈরি করে নাও। নিজেদেরকে বলে নাও যে আমরা ওদের কাছে হারব না। আমি ইংল্যান্ডের সিদ্ধান্তে হতাশ। কিন্তু এটা প্রত্যাশিতই ছিলো। কারণ, পশ্চিমের দেশগুলো এ সব ক্ষেত্রে একজোট হয়ে যায়। এবং একে অপরকে সাহায্য করে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা