ছবি: সংগৃহীত
খেলা

কিউইদের পেছনে বিরিয়ানির খরচ ২৭ লাখ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৮ বছর পর খেলতে গেলেও শেষ পর্যন্ত নিরাপত্তা শঙ্কায় বাতিল হয়ে যায় পাকিস্তান-নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এতে কিউইরা সফর বাতিল করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিসিবি। এর সঙ্গে যোগ হয়েছে বিরিয়ানির ২৭ লাখ টাকা।

বাতিল হওয়া সফরের নিরাপত্তায় থাকা সংশ্লিষ্টদের খাবারের জন্য বিরিয়ানির ব্যবস্থা করে পিসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকে পাঁচজন এসপি ও ৫০০ জনের বেশি নিরাপত্তাকর্মী।

এই নিরাপত্তাকর্মীদের জন্য দৈনিক দুইবেলা খাবারের ব্যবস্থা করে পিসিবি। মেন্যু হিসেবে ছিল বিরিয়ানি। টানা আট দিন ধরে নিরাপত্তাকর্মীদের জন্য যেখান থেকে বিরিয়ানি পাঠানো হয়েছিল। সেই ক্যাটারিং কোম্পানি থেকে পিসিবির কাছে ২৭ লাখ টাকার একটি বিল পাঠানো হয়েছে।

পাকিস্তান সফরে ৩টি ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল কিউইদের। তবে গত শুক্রবার প্রথম ওয়ানডের টসের আগ মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কায় দ্রুত পাকিস্তান ত্যাগের নির্দেশ এসেছে। কিউইরা সফর বাতিল করার পর ইংল্যান্ড পুরুষ ও নারী দলের সফরও বাতিল করে তাদের পাকিস্তান সফর। এরপর বাংলাদেশকে খেলতে আমন্ত্রণ জানালেও বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের সাথে খেলতে রাজি হয়নি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা