ছবি: সংগৃহীত
খেলা

মোস্তাফিজদের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক: পাঞ্জাব কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। ম্যাচের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন রয়্যালসের কার্তিক তিয়াগী। দুই রানের নাটকীয় এ জয়ের ম্যাচে টাইগার পেসার মোস্তাফিজও দুর্দান্ত বল করেছেন।

করোনায় স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ হচ্ছে দুবাইয়ে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করে পাঞ্জাব। লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল মিলে উদ্বোধনী জুটিতে ১২০ রানের জুটি গড়েন। চেতন সাকারিয়ার বলে ৪৯ রান করে আউট হন। পরের ওভারে আউট হন আগারওয়াল। ডানহাতি এই ওপেনার করেছেন ৪৩ বলে ৬৭ রান।

তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়েন নিকোলাস পুরান ও অ্যাইডেন মার্করাম। এই দুজনের জুটিতে থেকে ৫৭ রান আসলেও দলকে ম্যাচ জেতাতে পারেনি। ১৯ ও ২০তম ওভারে মুস্তাফিজুর রহমান ও তিয়াগীর দারুণ বোলিংয়ে ২ রানের জয় পায় রাজস্থান। পুরান ৩২ রান এবং মার্করাম করেছেন অপরাজিত ২৬ রান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা