খেলা

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে রমিজের হুমকি

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট আকাশে একের পর এক কালো মেঘ হানা দিচ্ছে। রমিজ রাজা নতুন দায়িত্ব নেয়ার পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করেছেন। এতে বেশ চটেছেন তিনি। পিসিবি চেয়ারম্যানের দাবি, ক্রিকেটের ওয়েস্টার্ন ব্লক (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) একজোট হয়ে পাকিস্তানকে বিপাকে ফেলছে। এর প্রতিশোধ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তুলতে চান তিনি।

কয়েক দিনের মধ্যে বড় দুটি ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট। দেশটিতে গিয়েও নিরপত্তা শঙ্কায় সিরিজ না খেলেই দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর দুদিন পর সফর বাতিল করেছে ইংল্যান্ডও। কিউইরা সফর বাতিল করায় বেজায় চটেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা। তবে ইংল্যান্ডের সফর বাতিল প্রত্যাশিত ছিল বলেই জানিয়েছেন তিনি।

প্রত্যাশিত হলেও এ নিয়ে হতাশার শেষ নেই রমিজ রাজার। পিসিবি চেয়ারম্যানের দাবি, ক্রিকেটের ওয়েস্টার্ন ব্লক (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) একজোট হয়ে পাকিস্তানকে বিপাকে ফেলছে। এর প্রতিশোধ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তুলতে চান তিনি। আগে লক্ষ্য ছিলো কেবল ভারত, তালিকায় এবার নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের নাম যোগ হলো বলে জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড নিরপত্তা শঙ্কার কথা জানালেও ইংল্যান্ড অন্য কারণ উল্লেখ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, অনিচ্ছাসত্ত্বেও অক্টোবরে পাকিস্তান সফর থেকে আমাদের দুটি দলকে (পুরুষ ও নারী দল) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সবার আগে আমাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের মানসিক ও শারীরিক সুস্থতা। এই সফর হলে অনেক দিন ধরেই কোভিড পরিস্থিতিতে থাকা দলকে আরও চাপে ফেলা হবে।

এটাই পিসিবি চেয়ারম্যানকে ক্ষুব্ধ করে তুলেছে। করোনা মহামারির মধ্যেও ইংল্যান্ডে দুবার সফর করেছে পাকিস্তান। সেটার প্রতিদান না দিয়ে ইংল্যান্ড মুখ ফিরিয়ে নিল বলে মনে করেন তিনি। পিসিবির এক ভিডিও বার্তায় ক্ষুব্ধ রমিজ রাজা বলেন, ইংল্যান্ড সফর বাতিল করায় আমি ভীষণ হতাশ, তবে এটা প্রত্যাশিতই ছিলো। কারণ দুর্ভাগ্যজনকভাবে ওয়েস্টার্ন ব্লক এসব ক্ষেত্রে একজোট হয়ে পরস্পরের পাশে থাকে।

নিরাপত্তা হুমকি ও শঙ্কার কথা বলে আসলে যে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়। আমাদের ক্ষুব্ধ হওয়ার একটা কারণ, নিরাপত্তা শঙ্কার ধরণ নিয়ে কোনো তথ্য নিউজিল্যান্ড আমাদের সঙ্গে ভাগাভাগি করেনি। এরপর ইংল্যান্ডের ঘোষণা অনুমিতই ছিলো, কারণ ওয়েস্টার্ন ব্লক এসবই করে।

এটাকে শিক্ষা হিসেবে দেখছেন রমিজ রাজা। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের ভাষায়, আমাদের জন্য এটা শিক্ষা। আমরা তাদেরকে সেবা দিতে নিজেদের সীমা ছাড়িয়ে চেষ্টা করি, তাদের চাওয়াকে মাথায় তুলে রাখি। আমরা দুনিয়ার সেরা অতিথিপরায়ণ জাতি। অথচ আমরা ওদের দেশে গিয়ে কোয়ারেন্টিনের সব নিয়ম মানি, অনেক অপমান করা হলেও সহ্য করি। এখানেই শিক্ষা নেওয়ার আছে যে, এখন থেকে আমরা ততটাই করব, যতটায় আমাদের লাভ আছে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের গ্রুপেই আছে পাকিস্তান। বিশ্বমঞ্চে তাদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার হুঙ্কারও দিয়ে রাখলেন রমিজ রাজা। পিসিবি চেয়ারম্যান বলেন, আমরা বিশ্বকাপে যাব এবং সেখানে আগে লক্ষ্য ছিল একটি দল, আমাদের প্রতিবেশিরা। সেখানে এখন আরও দুটি দল যুক্ত হলো; নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এখান থেকে শক্তিও মিলবে এবং একটা মানসিকতাও গড়ে তুলতে হবে যে, 'তোমরা আমাদের সঙ্গে ঠিক কাজ করোনি, আমরা তোমাদের কাছে হারব না। মাঠের ক্রিকেটেই প্রতিশোধ নিতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা