সারাদেশ

ফুলবাড়ীতে মিথ্যে অপবাদে মারপিট, একজন নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গ্রামে মিথ্যে অপবাদ দিয়ে মারপিট, মোঃ রুহুল আমিন (৩৫) নামে একজন নিহত।

ঘটনায় বিবরণে জানা যায়, ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামে গত শুক্রবার একই গ্রামের মৃতঃ মোস্তফার পুত্র মোঃ খোরশেদ (৩৫) ঐ গ্রামে সামিউল ইসলামের গরু চুরি করে নিয়ে যায়। খোরশেদকে ফুলবাড়ী পৌরসভা এলাকার টিটিমোড় নামক স্থানে স্থানীয় জনগণ আটক করে জিজ্ঞাসা করলে অম্রবাড়ী গ্রামের মোঃ সামিউল ইসলামের গরু বলে সে জানান। মোঃ সামিউল ইসলাম খবর পেয়ে খোরশেদকে গরুসহ আটক করে গ্রামে নিয়ে যান। গরু চোর খোরশেদকে ছেড়ে দিয়ে মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ রুহুল আমিনকে (৩৫) ফাঁসানোর জন্য কিছু লোকজন তাকে মারপিট করে। এতে সে গুরুতর আহত হন। এই অবস্থায় পরিবারের লোকজন মোঃ রুহুল আমিনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করান। এরপর অবস্থার অবনিত ঘটলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করান। সেখানে শুক্রবার রাতে রুহুল আমিন মৃত্যুবরণ করেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে অম্রবাড়ী গ্রামে গিয়ে তথ্য নিয়ে জানা যায়, এই ঘটনার সাথে যারা জড়িত তারা নিজেকে বাঁচার জন্য অন্য একটি অসহায় পরিবারকে ফাঁসাতে নানা ফন্দি করে বলে এলাকাবাসী জানান। স্থানীয় দোকানের সিসি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে এই মারপিটের ঘটনার সাথে কারা জড়িত।

অপরদিকে মারপিটের ঘটনাটি ঘটার পর খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ রাত্রি ১১ টায় অম্রবাড়ী গ্রামে গিয়ে ঘটনা পরিদর্শন করেন এবং সিসি ফুটেজ উদ্ধার করেন বলে এলাকাবাসী জানান।

মারপিটের ঘটনার বিষয়ে এলাকাবাসী জানান, গরু চোরকে না মেরে পূর্বের শত্রুতার জের ধরে সুপরিকল্পিতভাবে মোঃ রুহুল আমিনকে মারপিট করেন। এই ঘটনায় এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ তদন্ত দাবী করে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নেক দৃষ্টি কামনা করেছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ ব...

ফুলবাড়ীতে মিথ্যে অপবাদে মারপিট, একজন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা