ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তান সফর বাতিলের সিদ্বান্ত ব্রিটিশ সরকারের নয়

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দল অক্টোবরে নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছে। এই সিদ্বান্ত ব্রিটিশ সরকারের নয়, এটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি’র সিদ্ধান্ত। এ কথা জানান পাকিস্তানে নিযুক্ত ইংল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান টার্নার।

তিনি বলেন, ইসিবি একক সিদ্বান্তে সফরটি বাতিল করেছে। এখানে ব্রিটিশ সরকারের হাত নেই। এই সফরে ব্রিটিশ হাইকমিশনের পূর্ণ সমর্থন ছিল।

পাকিস্তানের বিপক্ষে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। এরপর পাকিস্তান নারী দলের বিপক্ষে ৩টি ওয়ানডের সূচি ছিল ইংল্যান্ডের নারী দলের। এই সফর দিয়ে ১৬ বছর পর পাকিস্তান সফর করার কথা ছিল ইংলিশদের।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দল বহনকারী বাসে হামলার পর থেকে পাকিস্তান সফর থেকে বিরত ছিল আন্তর্জাতিক দলগুলো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা