খেলা

সাকিবের সেরা ওয়ানডে একাদশ

ক্রীড়া ডেস্ক : সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজেকে নিয়ে এই একাদশে রেখেছেন বেশকিছু চমক। শনিবার (২৮ আগস্ট) ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে সাকিব এই একাদশ সাজান।

সাকিবের একাদশে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনিকে। এতে ওপেনিংয়ে রাখা হয়েছে ভারতের শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সাঈদ আনোয়ারকে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেলা ক্রিস গেইলকে তিনে জায়গা দিয়েছেন সাকিব।

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যাট করবেন চারে। অলরাউন্ডার জ্যাক ক্যালিস ব্যাট করবেন পাঁচে। সাকিব ছয়ে রেখেছেন মাহেন্দ্র সিং ধোনিকে। সাতে নিজেকেই রেখেছেন তিনি। এ ছাড়া স্পিনার মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রাকে একাদশে রেখেছেন সাকিব।

একনজরে সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ :

শচীন টেন্ডুলকার, সাইদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা