খেলা
এমবাপের জন্য 

১০ মিলিয়ন ইউরো বাড়িয়ে দিলো রিয়াল!

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপেকে পেতে পিএসজির সঙ্গে তুমুল দরকষাকষি চলছে রিয়াল মাদ্রিদের। ফরাসি এই স্ট্রাইকারকে নিজেদের করে নিতে এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে লজ ব্লাঙ্কোজরা। শুরুতেই ১৬০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল রিয়াল।

কিন্তু রিয়ালের এ প্রস্তাবে মোটেও রাজি নয় পিএসজি। তারা উল্টো জানিয়ে দেয় ২২০ মিলিয়নের কম হলে এমবাপেকে ছাড়বে না। অগত্যা আরও ১০ মিলিয়ন বাড়িয়ে এমবাপেকে কেনার জন্য ১৭০ মিলিয়নের প্রস্তাব টেবিলে রাখে স্প্যানিশ ক্লাবটি।

কিন্তু তাতেও কোনো নড়চড় নেই পিএসজির। তাদের কাছে ১৭০ মিলিয়নও অনেক কম।

সুতরাং রিয়ালকে আরেকটু নড়েচড়ে বসতে হবে। রিয়াল মাদ্রিদও নাচোড়বান্দা। এমবাপেকে পেতেই হবে। সে জন্য এবার আরও একটু দাম বাড়িয়ে দিয়েছে তারা। এবার এমবাপের জন্য পিএসজিকে ১৮০ মিলিয়ন তথা ১৮০০ কোটি টাকা দিতে চায় মাদ্রিদের ক্লাবটি।

ফ্রান্সের মিডিয়া এল ইকুইপে এ সংবাদ প্রকাশ করেছে।

ফরাসি পত্রিকাটি জানায়, ২২ বছর বয়সী এমবাপের জন্য মূলত ১৭০ মিলিয়নই দিতে চায় রিয়াল। ১০ মিলিয়ন ইউরো হবে বোনাস। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এমবাপে গোল করেছিলেন ৪২টি।

এ কারণে, পিএসজিও তার দাম বাড়িয়ে দিয়েছে অনেক বেশি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা