বিনোদন

কোহলির জীবনীচিত্রে সুযোগ পাবেন রণবীর?

বিনোদন ডেস্ক: বলিউডে তৈরি হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার দৌড়ে ছিলেন বলিউড তারকা রণবীর কাপূর। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

আরও পড়ুন: তিশার আত্মহত্যার চেষ্টা!

দীর্ঘ দিনের জল্পনা-কল্পনার পর অবশেষে মহারাজের চরিত্রে অভিনেতা হিসাবে চূড়ান্ত করা হয়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। সুযোগ হাতছাড়া হয়েছে রণবীরের। এবার অন্য এক ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির বায়োপিক নিয়ে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। সেই ছবিতে কি কোহলির চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন রণবীর?

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে হাজির ছিলেন রণবীর। আগামী মাসেই মুক্তি পাচ্ছে তার পরবর্তী ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবির প্রচারেই ওয়াংখেড়েতে এসেছিলেন ঋষি-পুত্র। সেখানেই রণবীরকে প্রশ্ন করা হয়, বিরাটের বায়োপিকে কি অভিনয় করতে রাজি তিনি? উত্তরে রণবীর বলেন, ‘‘আমার মনে হয় বিরাটের বায়োপিকে বিরাটের নিজেরই অভিনয় করা উচিত।’’ কিন্তু এমন এক সুযোগ কেন হাতছাড়া করছেন রণবীর? তারকার কথায়, ‘‘বিরাট দেখতে অনেক অভিনেতার থেকে ভাল। শুধু তাই-ই নয়, ওর ফিটনেসও অনবদ্য!’’

আরও পড়ুন: বিয়ের রহস্য জানালেন কারিনা

ক্রিকেট তারকা হওয়ার পাশাপাশি বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনেও নিয়মিত মুখ কোহলি। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার স্বামী তিনি। এক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই অনুষ্কার সঙ্গে প্রথম আলাপ হয় কোহলির। তারপরে অনুষ্কার সঙ্গে জুটি বেঁধেও একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। ক্রিকেটের মাঠকে বিদায় জানানোর পরে কি সিনেমার পর্দায় দেখা যেতে পারে কোহলিকে? এখন থেকেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা