ক্রিস গেইল
খেলা

আমার সঙ্গে সঠিক আচরণ করা হয়নি

সান নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত ক্রিস গেইল। এবার আইপিএল নিয়ে অভিযোগ করে এই তারকা ক্রিকেটার বলেন, আইপিএলে বেশ কয়েক বছর তাকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। আর সেজন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: চেন্নাইয়ের হ্যাটট্রিক জয়

চলমান আসরে না থাকা নিয়ে এই তারকা দ্য মিররকে বলেছেন, ‘বিগত কয়েক বছর আইপিএলটা যেভাবে গেছে, তাতে মনে হয়েছে আমার সঙ্গে সঠিক আচরণ করা হয়নি। তখন মনে হলো, ‘এতকিছু করার পরেও যেহেতু তুমি প্রাপ্য সম্মানটা পাচ্ছো না’, তখন নিজেকেই বলেছি, ‘ঠিক আছে এই পর্যন্তই। আমি এবার আর ড্রাফটে নাম লেখাচ্ছি না।’ সে কারণেই সরে গিয়েছি।’’

তবে সে কথা ভুলে যেতে চান গেইল। দিলেন আগামী আইপিএলে ফেরার বার্তা।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

জ্যামাইকান ব্যাটার বললেন, ‘আগামী বছর আবার ফিরছি আমি। আমাকে তাদের দরকার। আমি কলকাতা, বেঙ্গালুরু ও পাঞ্জাবের হয়ে খেলেছি। এখন বেঙ্গালুরু-পাঞ্জাবের মধ্যে কাউকে নিয়ে শিরোপা জিততে চাই।’

প্রসঙ্গত, আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ক্রিস গেইল। টুর্নামেন্টের সর্বাধিক সেঞ্চুরিও তার, ৬টি। আইপিএলে ২০০৯ সালে কলকাতা নাইটরাইডার্স দলে ছিলেন তিনি। দুবছরে করেছিলেন ৪৬৩ রান। ২০১১ সালে চলে যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সেখাতে সেরা সময় কাটিয়েছিলেন তিনি। ৮৪ ইনিংসে ৩১৬৩ রান করেন গেইল।

আরও পড়ুন: ‘অশনি’ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে রেখেছি

তবে ২০২০ ও ২০২১ মৌসুমে এতোটাই অফফর্মে ছিলেন যে, একাদশে স্থান পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল তার। গত বছর মাত্র ১০টি ম্যাচ খেলতে পেরেছিলেন। রান পাচ্ছিলেন না। ১২৫.৩২ স্ট্রাইক রেটে সংগ্রহ ছিল মাত্র ১৯৩ রান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা