রোনালদো ইউনাইটেডের জার্সি পরার যোগ্য নন!
খেলা

রোনালদো ইউনাইটেডের যোগ্য নন!

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার রাতে ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। রেড ডেভিলদের ৪-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে ব্রাইটন। পাশাপাশি নিজেদের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে লিগ শেষ করতে চলেছে ইউনাইটেড।

আরও পড়ুন : বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

ব্রাইটনের বিপক্ষে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ক্লাবটির সমর্থকরা খেলোয়াড়দের উদ্দেশ্যে ক্ষোভ থেকে স্লোগান দিতে থাকেন, ‘তোমরা এই জার্সি পরার যোগ্য নও।’ তাদের মতে, এমন পারফরম্যান্সের পর ক্রিশ্চিয়ানো রোনালদো, পল পগবাদের এই জার্সি পরার যোগ্যতা নেই।

ইউনাইটেডের পর্তগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ সমর্থকদের এই স্লোগানের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছেন । হতাশার পরাজয়ের পর সকল দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন ব্রুনো। ম্যাচে সব বিভাগেই ব্রাইটন ভালো ছিল বলে তাদের কৃত্বিতও দিয়েছেন পর্তুগিজ তারকা।

আরও পড়ুন : উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

স্কাই স্পোর্টসে ব্রুনো বলেছেন, ‘(সমর্থকদের স্লোগানে) আমি নিজেকেও রাখছি। আমরা আজকে যা করেছি, আমি আজকে যা করেছি তা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরার জন্য যথেষ্ট ছিল না। আমি এর দায় মেনে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ফল যা হয়েছে তাই। এটি মোটেও ভালো নয়। তারা আমাদের উড়িয়ে দিয়েছে। আমাদের সবকিছুতেই কিছু কিছু ভুল ছিল। তাদের এই জয় প্রাপ্য ছিল এবং আমাদের এই অবস্থা। আমাদেরকে অবশ্যই লজ্জিত হতে হবে কারণ আমরা যথেষ্ট দিতে পারিনি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা