মাশরাফি বিন মর্তুজা
খেলা

হাসপাতালে ভর্তি মাশরাফি

সান নিউজ ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কাঁচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পা কেটে গেছে তার। রক্তক্ষরণ শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। সেখানে তার পায়ে দিতে হয়েছে ২৭টি সেলাই।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মাশরাফিতে। বর্তমানে হাসপাতালের জরুরী বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জানা গেছে, নিজের বাসায় অবস্থানকালে একটি কাচের টেবিলে ধাক্কা লাগে মাশরাফির। এ সময় কাচ ভেঙে পায়ের পেছনের অংশে পড়ে গুরুতর আঘাত পান তিনি। পায়ের পেছনের দিকে অনেক বেশি কেটে যায় তার।

পরিবারের সদস্যরা দ্রুত মাশরাফিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে, তার পায়ে ২৭টি সেলাই দেন চিকিৎসকরা। বর্তমানে মাশরাফি ওই হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

মাশরাফির পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, ‘বাসায় কাচের টেবিলের সঙ্গে তার ধাক্কা লাগে। কাচ ভেঙে পায়ের পেছনের অংশে গুরুতর জখম হয়। এখন তিনি এভারকেয়ারে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়া জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য মাশরাফি দোয়া চেয়েছেন সবার কাছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা