ছবি: সংগৃহীত
রাজনীতি

মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

জেলা প্রতিনিধি: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাহি

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

এ সময় উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুনসী আলাউদ্দীন, সাধারণ সস্পাদক লোহাগড়া পৌর মেয়র আলহাজ সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আরেক যুগ্ম-সাধারণ সস্পাদক মো. ওবায়দুর রহমান বিপ্লবসহ জেলা ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি পেছালো

বিষয়টি নিশ্চিত করেন খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শফিকুল ইসলাম শফিক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা