ফাইল ছবি
রাজনীতি

দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার বইছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আগ্রহ প্রবল। সারাদেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার বইছে।

আরও পড়ুন: গণতন্ত্র নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মানুষ নির্বাচন নিয়ে কতটা স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না। এবার প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট।

নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, তফসিল ঘোষণার পর এসব পদ থাকে না, এটাই নিয়ম।

আরও পড়ুন: সাক্ষাৎ শেষে রওশন এরশাদ যা বললেন

তিনি আরও বলেন, এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়- এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলার এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপ-কমিটির সদস্য সচিব আবদুস সোবহান গোলাপ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ উপ-কমিটির সদস্যরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা