ছবি-সংগৃহীত
রাজনীতি

দেশব্যাপী শুরু হয়েছে সহিংসতা ও তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক: দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদে দেশব্যাপী শুরু হয়েছে সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যাপক সহিংসতা ও নির্মম তাণ্ডব।

আরও পড়ুন: ঝালকাঠিতে যুবলীগের সংঘর্ষ, গ্রেফতার ২

রোববার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, শনিবার (১৮ নভেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের যশোরের বাসভবনে আওয়ামী দুষ্কৃতকারীরা মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করে। ঘটনার সময় মরহুম তরিকুল ইসলাম সাহেবের স্ত্রী বাসভবনের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন: জাপার মনোনয়ন ফরম বিতরণ শুরু

রুহুল কবির রিজভী এই ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কণ্টকমুক্ত করতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ভয় পাইয়ে দেওয়ার জন্যই গত রাতে মরহুম তরিকুল ইসলামের বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা এবং আবারও প্রহসনের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে উঠে পড়ে লেগেছে সরকার। বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষ এখন ভয় ও গভীর আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তবে এই সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা বাস্তবায়নের জন্য জনগণ এখন রাস্তায় নেমেছে। জনগণের বিজয় অর্জন হবেই।

আরও পড়ুন: জোট বেঁধে নির্বাচন করতে ইসিতে ৪ দল

এসময় তিনি তরিকুল ইসলামের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা