ছবি-সংগৃহীত
রাজনীতি

কাল থেকে জাপার মনোনয়ন ফরম বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি। আগামীকাল (সোমবার ২০ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার বইছে

রোববার (১৯ নভেম্বর) দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। প্রতিদিন দুই বিভাগ করে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: সাংবাদিকরা ঝুঁকি নিয়েই কাজ করে

আগামী ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। জাতীয় পার্টি আগামী ২৮ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ৭ জানুয়ারি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা