সংগৃহীত
জাতীয়

পর্যবেক্ষকদের প্রতিবেদন সামারি করতে বলেছি 

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রতিবেদন দেখে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের প্রতিবেদনের বিষয়ে ইতোমধ্যেই কর্মকর্তাদের সামারি করতে বলেছি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আরও পড়ুন: ব্যাংকে হামলার ঘটনায় যা করার করবো

বুধবার (৩ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা তাদের রিপোর্ট দেখেছি। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সামারি করার জন্য বলা হয়েছে, যে তারা আমাদের ভালো দিক ও দুর্বল দিক কী দেখেছে। ইসি সচিবালয় খসড়া করেছিল, বিস্তারিতভাবে আমরা আবার করতে বলেছি। পর্যালোচনা করে পরবর্তী কমিশনের জন্য সাজেশন (পরামর্শ) রেখে যাব। আমাদের আমরা ত্রুটি দেখে ভবিষ্যতে সেটি দেখব।

ইসি মো. আলমগীর জানান, তারা টোটাল নির্বাচন নিয়ে মতামত দিয়েছে। প্রার্থী, দল, সরকার, ভোটকেন্দ্র নানা বিষয়ে কথা হয়েছে। কেবল আমাদের দিকটা দেখব। যে সুপারিশ তারা করেছে সেগুলো বিবেচনা করা হবে। আমাদের জন্য যেগুলো করা সম্ভব পরবর্তী কমিশনের জন্য সেগুলো সুপারিশ রেখে যাব।

আরও পড়ুন: ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু

আলমগীর বলেন, একটা (প্রতিবেদনের) জায়গায় বলেছে ভোটে কারচুপি হয়েছে বেশ কয়েকটা কেন্দ্রে, কমিশন ব্যবস্থাও যেখানে নিয়েছে। কমিশনের বিরুদ্ধে নেতিবাচক কিছু বলেনি, কমিশনের সক্ষমতা ছিল অথচ ব্যবস্থা নেয়নি। এই সমস্ত কেন্দ্রগুলোতে জাল ভোট হয়েছে তবে কমিশন বন্ধ করেনি, এমন কোনো রিপোর্ট নেই। বরং কমিশন ব্যবস্থা নিয়েছে বলে তাদের রিপোর্টে আছে। টোটাল গণতান্ত্রিক বিষয় তো নির্বাচন কমিশন দেখে না। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে করেছি। কতটা গ্রহণযোগ্য হয়েছে তা দলগুলোর ওপর ছেড়ে দিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ২৮টি দল অংশগ্রহণ করলেও নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে বিএনপিসহ অন্য দলগুলো ভোট বর্জন করে। নির্বাচনকালীন কিছু সহিংস ঘটনাও ঘটে। তবে ভোটের দিন অনেক শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বাংলাদেশ আ’লীগ নিরঙ্কুশ জয়লাভ করে সরকার ফের গঠন করে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা