ছবি: সংগৃহীত
জাতীয়

লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানী সাভারে জ্বালানি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ হেলাল হাওলাদার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লরি উল্টে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ২

মৃত হেলাল বরগুনা সদর উপজেলার ছোটগরিচন্না গ্রামের জয়নুউদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা অষ্টম

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় আইল্যান্ডে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। এ সময় লরিটিতে আগুন ধরে যায়। এ আগুনে পেছনে আটকে থাকা ৪টি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়।

এতে সিমেন্টবাহী একটি ট্রাকের হেলপার ইকবাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দগ্ধ আরও ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

আরও পড়ুন: চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দগ্ধরা হলেন- মিম (১০), আল-আমিন (৩৫), নিরঞ্জন রায় (৪৫), মিলন মোল্লা (২২), ট্রাকের হেলপার সাকিব (২৪), ট্রাকের ড্রাইভার হেলাল হাওলাদার (৩০) ও তরমুজ ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫)।

তাদের মধ্যে ৬ জনই ছিলেন তরমুজবাহী ট্রাকে। ট্রাকটি বরগুনা থেকে গাজীপুরে যাচ্ছিল। তাদের মধ্যে নজরুল ইসলাম ও হেলাল হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চিকিৎসকরা জানান, শিশু মিমসহ দুজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা